সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধারা আগামীকাল শনিবার (২১ মার্চ) ঈদের দিনসহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীতে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি এবং মেঘের গর্জন শোনা যায়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনও দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।