সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

মদিনার মতো পবিত্র ভূমি থেকে পড়াশোনা করে এসে একজন আলেম কেন ফিলিস্তিনের হামাসকে 'সন্ত্রাসী' বলে গালি দেয়? কেন তারা ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে? উত্তরটা কোনো আধ্যাত্মিক কিতাবে নেই, বরং এর উত্তর লুকিয়ে আছে মদিনা ইসলামি ইউনিভার্সিটির সেই কারিকুলামে, যা কয়েক দশক ধরে অত্যন্ত সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে।
একে বলা হয় 'মাদখালিজম' (রবী ইবনে হাদী আল-মাদখালির নামানুসারে)। এদের মূল কাজই হলো ‘ওয়ালিউল আমর’ বা শাসক যতই জালেম হোক, তার আনুগত্য করাকে 'ফরজ' বানিয়ে দেওয়া।

​সহজ করে বলি, সৌদি রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে এমন একদল আলেম দরকার যারা জনগণকে বলবে, "রাজার বিরুদ্ধে কথা বলা মানেই আল্লাহর বিরুদ্ধে কথা বলা।" আর এই উদ্দেশ্যেই বিশ্বের আনাচে-কানাচে থেকে গরিব ও মেধাবী ছেলেদের মোটা অঙ্কের স্কলারশিপ দিয়ে মদিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাথায় গেঁথে দেওয়া হয় এক অদ্ভুত ইসলাম। 
রেফারেন্স হিসেবে আপনি ডঃ মেইন আল-কুদ্বাহ বা আন্তর্জাতিক বিশ্লেষকদের নিবন্ধ দেখতে পারেন, যেখানে উল্লেখ আছে কীভাবে মদিনা ভার্সিটির সিলেবাসকে ব্যবহার করে ‘সালাফিয়্যা আল-জামি’ বা সরকারের আজ্ঞাবহ একটি গোষ্ঠী তৈরি করা হয়েছে। এদের কাছে ইসরাইলের ট্যাংক কোনো সমস্যা নয়, কিন্তু ইরান বা হামাসের প্রতিরোধ তাদের চোখে 'বিদাআত' আর 'ফিতনা'।
​মদিনা ভার্সিটির এই আলেমদের কাছে সবচেয়ে বড় শত্রু হলো 'ইরান'। কেন? কারণ ইরান রাজতন্ত্র মানে না। অথচ মজার ব্যাপার দেখেন, এরা যখন ইরানকে 'কাফের' বলে ফতোয়া দেয়, তখন ইসরাইলের সাথে সৌদি রাজতন্ত্রের ক্রমবর্ধমান সখ্যতা বা ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নিয়ে তারা মুখে কুলুপ এঁটে বসে থাকে। তাদের শেখানো হয় যে শাসকের বিরোধিতা হারাম।
​আন্তর্জাতিক রাজনীতিতে এই ভার্সিটির গ্র্যাজুয়েটদের ব্যবহার করা হয় পশ্চিমাদের দাবার ঘুঁটি হিসেবে। ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু হ্যামন্ড তার বইয়ে পরিষ্কার দেখিয়েছেন কীভাবে সৌদি আরব তার ধর্মীয় প্রভাবকে পশ্চিমা স্বার্থে ব্যবহার করে। যখনই আমেরিকা মধ্যপ্রাচ্যে কোনো বিশৃঙ্খলা করতে চায়, তখনই এই মাদখালি আলেমরা কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণের ক্ষোভকে থামিয়ে দেয়।
এরা পেট্টোডলারের বিনিময়ে ঈমান বিক্রি করা একদল বেতনভুক্ত কর্মচারী। এদের কাজই হলো প্রতিরোধের দুর্গ ইরানকে কাফের বানিয়ে মুসলিমদের মনে বিভেদ ছড়ানো, যেন আমরা কখনোই এক হয়ে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়াতে না পারি।
​ঘুমন্ত মস্তিষ্ককে একবার প্রশ্ন করুন—যে ইসলাম জালেমের পা চাটতে শেখায়, তা কি মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-এর ইসলাম নাকি রাজদরবারে তৈরি হওয়া কোনো অনুগত ধর্ম? রাজতন্ত্রের তসবিহ না টিপে একবার ইতিহাসের তলোয়ারটা হাতে নিয়ে দেখুন। মনে রাখবেন, যারা আজ হামাসকে সন্ত্রাসী বলছে আর ইরানকে কাফের বানাচ্ছে, তারাই মূলত ইসরাইলের আসল পাহারাদার। এই মদিনা ভার্সিটির তথাকথিত আলেমদের সার্টিফিকেট দিয়ে জান্নাত মাপা যাবে না, জান্নাত মাপা হবে কুরআন ও সুন্নাহ দিয়ে ■☆■

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।