সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ শরিফা খান

 

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন অবসর–উত্তর ছুটিতে থাকা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব শরিফা খান। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকে নিয়োগ দিয়েছে সরকার। তিনিই প্রথম বাংলাদেশি নারী, যিনি বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন।

এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, অভোগকৃত অবসর–উত্তর ছুটি ও এ–সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

শরিফা খানের আগে বিশ্বব্যাংকে এই পদে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে চুক্তি ভিত্তিতে থাকা আহমদ কায়কাউসের চুক্তি সম্প্রতি বাতিল করে বাংলাদেশ সরকার।

জানা গেছে, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন আহমদ কায়কাউস।

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।