সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ফ্লোরিডায় ১৬ বছরের আগে ফেসবুক চালাতে নিষেধাজ্ঞা

ফ্লোরিডায় ১৬ বছরের আগে ফেসবুক চালাতে নিষেধাজ্ঞাকিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করে বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গভর্নর রন ডেসানতিজ। এর ফলে ১৪ বছরের নিচে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে না। ১৪ অথবা ১৫ বছরের কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে চায় তাহলে তাদের বাবা-মায়ের অনুমতি নিতে হবে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনটি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। নতুন এই নিয়মের ফলে ১৪ এবং ১৬ বছরের নিচে যারা রয়েছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তবে এদের মধ্যে যদি কারোর পিতামাতার অনুমতি থাকে তাহলে সেগুলো বন্ধ রাখা হবে না। থার্ড পার্টি ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে অপ্রাপ্তদের বয়স যাচাই করা হবে।

রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা ফেব্রুয়ারিতে যাদের বয়স ১৬ বছরের নিচে তাদের ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ডেসানতিজ নামের একজন রিপাবলিক সেই বিলে চলতি মাসে ভেটো দেন। তিনি দাবি করেন এর ফলে পিতামাতার অধিকার খর্ব হবে।
গভর্নর ডেসানতিজ এক বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের জন্য বিভিন্নভাবে ক্ষতির কারণ হতে পারে। এক্ষেত্রে আইনের ফলে পিতা-মাতা এখন তাদের ছেলেমেয়েদের সামাজিক যোগাযোগমাধ্যমের খারাপ প্রভাব থেকে রক্ষা করতে পারবে।

এ আইনের সমর্থনকারীরা বলেছেন, যেসব কিশোর-কিশোরীরা অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এবং মানসিক উদ্বিগ্নতায় ভুগে তাদের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখবে।

তবে সমালোচকরা বলছেন, নতুন বিলটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী আইনের পরিপন্থি। এর মাধ্যমে কিশোর-কিশোরী এবং তাদের পিতামাতার মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।