সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

সৌদিতে সিআইএর স্টেশন গুঁড়িয়ে দিলো ইরান

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি স্টেশনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।

জানা গেছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস কমপ্লেক্সের ভেতরে থাকা সিআইএর স্টেশনটি সোমবার ড্রোন হামলার শিকার হয়। 

সূত্রটি মঙ্গলবার রয়টার্সকে জানায়, একটি ইরানি ড্রোন সেখানে আঘাত হানে এবং বিস্ফোরিত হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এছাড়া স্টেশনটিই হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য দিতে পারেনি সূত্রটি।

 

 

 

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করে। এর পাল্টা জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে সৌদি আরবে সিআইএর স্টেশনে এই হামলার ঘটনা ঘটল। পাশাপাশি সৌদি আরবের আরও কয়েকটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে।

অন্য দিকে, কাতার সরকার জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর হয়ে কাজ করা দুটি ‘স্লিপার সেল’ শনাক্ত করে তাদের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, ওই দুই সেল থেকে মোট ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের দায়িত্ব ছিল কাতারের গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। বাকি তিনজনকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এবং গুপ্তচরবৃত্তি ও নাশকতার মিশনে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

কাতারি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে সংবেদনশীল স্থাপনার অবস্থান ও স্থানাঙ্ক, যোগাযোগ যন্ত্রপাতি এবং বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।