সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও
/

শিক্ষা

Super Admin

প্রকাশঃ 30 Mar 2024, 12:12 AM

মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিল স্বপ্ন

বিসিএস ক্যাডার হওয়ায় স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করার স্বপ্নপূরণ হল না আল আমিনের। মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিল তার প্রাণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আল আমিন। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল-আমিনের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার কর্ণপাড়া গ্রামে। পাঁচ ভাই ও দুই বোনের পরিবারে একমাত্র আল আমিনেরই সুযোগ হয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সদ্য স্নাতক পরীক্ষা শেষ করে ছুটি কাটাতে বাড়িতে গিয়েছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ছুটি কাটাতে বাড়িতে গিয়েছিলেন আল আমিন। গত মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল চারটার দিকে বড় ভাই নয়ন তালুকদারের মোটরসাইকেল করে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন আল আমিন। বড় ভাইয়ের নতুন বাইকে কিছুদিন আগেই বাইক চালানো শিখেছিলেন। আত্মীয়ের বাসায় ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুঁটির সাথে ধাক্কা খেয়ে আহত হন আল-আমিন।
পরে ওইদিনই সন্ধ্যার দিকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি দেখে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে রাত ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত অপারেশন শেষে ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। দুইদিন পর আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিনের বড় ভাই নয়ন তালুকদারের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেলে করে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান আল আমিন। হাসপাতালে নেওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণ দেখে ওই দিনই অস্ত্রোপচার করা হয়। দুই দিন সেখানে থাকার পর আজ ভোরের দিকে মারা যান তিনি। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে বড় ভাই নয়ন তালুকদার কালবেলাকে বলেন, আমাদের পরিবার ও পুরো গ্রামের আইকন ছিল আল আমিন। তার স্বপ্ন ছিল পড়াশুনা শেষ করে বিসিএস ক্যাডার হবে। কয়দিন আগেই অনার্স ফাইনাল পরীক্ষা শেষে ছুটিতে বাড়িতে এসেছে সে। তার আকস্মিক মৃত্যুতে আমরা মর্মাহত।

আল আমিনের বন্ধু রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, আল আমিন অমায়িক একটি ছেলে ছিল। প্রথম বর্ষের শুরুর দিকে শাহজালাল হলে এবং শেষের দিকে আব্দুর রব হলে ছিল। বিভাগের সবার সাথে সে মিলেমিশে চলতো। রাজনীতির সাথে ওভাবে জড়িত ছিল না। তার এমন দুর্ঘটনায় আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছি।

এ সম্পর্কিত আরও খবর

দুঃখিত! এ সম্পর্কিত আর কোন খবর নেই।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।