সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নতুন ঠিকানা জাতীয় চিড়িয়াখানা, কোরবানি থেকে রেহাই

দেশে ব্যাপক আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানির পশু হিসেবে জবাই হয়নি। বিরল প্রজাতির এই গোলাপি মহিষটির নতুন ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা।

জানা গেছে, অনেক আগেই মহিষটি বিক্রি করা হলেও এর বিরল বৈশিষ্ট্য, ব্যাপক জনআগ্রহ এবং নিরাপত্তাজনিত কারণে কোরবানির আগমুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পুলিশ কেরানীগঞ্জ থেকে মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে সংশ্লিষ্ট ক্রেতাকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুরোধে মহিষটিকে আজীবন সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

কালো মহিষের দেশে বিরল জিনগত বৈশিষ্ট্য ‘অ্যালবিনিজম’-এর কারণে মহিষটির গায়ের রং গোলাপি। এছাড়া এর কপালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো সোনালি রঙের লোম থাকায় স্থানীয়রা এর নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

মহিষটির এই ব্যতিক্রমী চেহারা আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদুল আজহার কোরবানি থেকে রেহাই পেয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।

মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ উপাধির সঙ্গে শব্দের মিল রেখে ফরাসি বার্তা সংস্থা এএফপি রসিকতার ছলে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করেছিল। তাদের সাম্প্রতিক প্রতিবেদনের শিরোনাম ছিল— ‘ট্রাম্প’ মহিষকে কোরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো।

এদিকে ফ্রান্স ২৪ শিরোনাম করেছে, ‘ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ট্রাম্প মহিষকে কোরবানির হাত থেকে বাঁচাল।’

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, ‘বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষ।’

তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে রক্ষায় হস্তক্ষেপ করেছেন সরকারি কর্মকর্তারা।

অন্যদিকে টাইমস অব ইসরাইল লিখেছে, ‘ঈদের কোরবানি থেকে শ্বেতকায় ডোনাল্ড ট্রাম্প মহিষকে রেহাই দিল বাংলাদেশ।’

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদুল আজহার কোরবানি থেকে রেহাই পেয়েছে।

এ ছাড়া ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যম বিরল এই গোলাপি অ্যালবিনো মহিষকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।