সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে অন্ধের মতো অস্ত্র ও সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি গাজায় ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট এবং আসন্ন রাফা অভিযান ঘিরে বারবার উদ্বেগ জানায় ইসরায়েলের প্রধান মিত্র দেশটি। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও ভেটো দেয়নি আমেরিকা। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে গিয়ে পর্যন্ত ঠেকে। তবে জনসম্মুখে বাইডেন থেকে শুরু করে মার্কিন কর্তাব্যক্তিরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলবিরোধী কথার ফুলঝুরি ছিটিয়ে গেলেও পর্দার আড়ালে ঘটে গেছে ভয়াবহ আরেক ঘটনা।

সম্প্রতি ইসরায়েলকে বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তর করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের কাছে এমন তথ্য ফাঁস করেছে বলে জানিয়েছে রয়টার্স।

যুগের পর যুগ ধরে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দান থেকে শুরু করে বিশ্ব কূটনীতি—সব জায়গায় ইসরায়েলের ঢাল হিসেবে কাজ করে দেশটি। প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।
গাজায় ভয়াবহ বোমা হামলা এবং স্থল অভিযান ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। এমনকি খোদ বাইডেন প্রশাসনের অনেক কর্মকর্তা ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের দাবি করেছেন। এত কিছুর পরও পাঁচ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তার অনুমোদন দিল ওয়াশিংটন। এসবের মধ্যে রয়েছে এক হাজার ৮০০টি এমকে৮৪-২০০০ পাউন্ডের বোমা এবং ৫০০টি এমকে৮২ ৫০০ পাউন্ডের বোমা।
অবশ্য গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে একতরফা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধাস্ত্র সরবরাহ করছে আমেরিকা। বাইডেনের প্রশাসনের এমন একতরফা নীতির সমালোচনা করছেন কিছু ডেমোক্র্যাট ও আরব আমেরিকান গোষ্ঠী। ইসরায়েল ও এর সামরিক অভিযানের প্রতি মার্কিন সমর্থনের কারণে অনেক আরব আমেরিকান যে কষ্ট পাচ্ছেন তা শুক্রবার বাইডেন নিজেও স্বীকার করেছেন। এরপরও ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইসরায়েলে নতুন করে অস্ত্র হস্তান্তরের বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।