সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

মহাকাশে চালু হচ্ছে রেস্তোরাঁ, খরচ পাঁচ লাখ


একবার ভাবুন তো মহাকাশে বসে আছেন আপনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ লাখ ফুট উচ্চতায় কোনো রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। আর সেখানে পরিবেশন করা হচ্ছে বিশ্বসেরা কোনো এক শেফের রান্না করা খাবার। ঠিক এমনই সেবা চালুর কথা জানিয়ে স্পেসভিআইপি নামের একটি প্রতিষ্ঠান। রোববার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে হইচই পড়ে গেছে। কবে এ সেবা চালু হবে তাও জানতে চেয়েছেন অনেকে। মহাকাশে গিয়ে রেস্তোরাঁয় বসে খাওয়ার জন্য গুনতে হবে প্রায় পাঁচ লাখ ডলার।স্পেসভিআইপি নামের একটি মার্কিন পর্যটন কোম্পানি এ সেবা চালু করতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শেফ রাসমুস মাঙ্ককে মহাকাশের এ রেস্তোরাঁর জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে ভাসমান বেলুন রেস্তোরাঁটি স্পেস পারসপেকটিভস নামের একটি প্রতিষ্ঠান তৈরি করছে। তবে এতে যাতায়াতের জন্য অতিথিদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না। স্পেসন বেলুনের সাহায্যে বিশেষ ধরনের ক্যাপসুলে করে তাদের ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত এ রেস্তোরাঁয় ছয়জন বসতে পারবেন।

মহাকাশে চালু হচ্ছে রেস্তোরাঁ, খরচ পাঁচ লাখ
বিচিত্র / চার মাস বয়সেই কোটিপতি!
মহাকাশের এ রেস্তোরাঁর কার্যক্রম আগামী বছর আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেসসেন্টার থেকে যাত্রা করবে এটি। এ যাত্রার স্থায়িত্ব হবে ছয় ঘণ্টা। ভ্রমণকালে যাত্রীদের জন্য ওয়াইফাই সুবিধাও রয়েছে।

রেস্তোরার মেনু সম্পর্কে জানতে চাইলে শেফ মাঙ্ক বলেন, মহাকাশ সফরের মতো এ মেনুতেও চমক থাকছে। শুরুতে খরচ বেশি হলেও ভবিষ্যতে অনেকটাই কমতে পারে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।