সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন
বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ আরও বেড়েছে। নতুন করে বিলিয়ন ডলারের মালিক হয়েছেন ১৪১ জন ধনকুবের। মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকায় এমনই তথ্য উঠে এসেছে। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির মতো সংকট থাকা সত্ত্বেও সম্পদ বৃদ্ধি পেয়েছে ধনীদের। শীর্ষ ধনীদের দখলে এখন রয়েছে ১৪.২ ট্রিলিয়ন (১ লাখ কোটি) মার্কিন ডলার মূল্যের সম্পদ।

ফোর্বস প্রকাশিত ২০২৪ সালের শীর্ষ ধনীদের তালিকায় দেখা গেছে, বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে নিয়েছেন ফ্রান্সের বিলাসবহুল পোশাক ও দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান লুই ভুতোঁ মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। তার সর্বমোট সম্পদমূল্য ২৩৩ বিলিয়ন ডলার।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৯৫ বিলিয়ন ডলার।
এ ছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। গত বছরের তুলনায় এবার তার সম্পদমূল্য বেড়েছে প্রায় ৮৫ বিলিয়ন ডলার। তার মোট সম্পদমূল্য ১৯৪ বিলিয়ন ডলার।

১৭৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতবার সম্পদমূল্য ছিল ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।

সফটওয়্যার জায়ান্ট ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন রয়েছেন পঞ্চম স্থানে। তার মোট সম্পদমূল্য ১৫৩ বিলিয়ন ডলার। আর ১৩৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ষষ্ট অবস্থানে আছেন ওয়ারেন বাফেট।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এবার তার সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২৮ বিলিয়ন ডলার।

এদিকে মাইক্রোসফটের আরেক সহ-প্রতিষ্ঠাতা স্টিভ বলমার ৯ম স্থানে এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সেগেই বিন অবস্থান করছেন ১০ম স্থানে। তার সম্পদের পরিমাণ ১২৩ বিলিয়ন ডলার।

এ ছাড়াও ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ১১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার নিয়ে তালিকার ১১ম স্থানে রয়েছেন।

বিশ্বের শীর্ষ তালিকায় মার্কিন ধনীদের সংখ্যা সবথেকে বেশি। দেশটির ৮১৩ জন ধনকুবের স্থান পেয়েছেন এই তালিকায়। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি শতকোটি ডলারের মালিক রয়েছেন চীনে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৪৭৩।

ফোর্বস বলছে, শীর্ষ ধনীদের তালিকায় জায়গা করে নেওয়া দুই-তৃতীয়াংশ ব্যক্তিরই সম্পদমূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, আর কমেছে মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তির সম্পদমূল্য। এছাড়া শীর্ষ ২০ ধনীর সম্পদমূল্য অনেক বেশিই বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে তাদের সম্পদমূল্য বৃদ্ধি পেয়েছে ৭০ হাজার কোটি ডলার। সবমিলে এখন বিশ্বে বিলিয়নিয়ার রয়েছেন ২ হাজার ৭৮১ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ধনীর স্থানে নাম লেখানো এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট বিগত চার দশক ধরে বিলাসবহুল ব্র্যান্ডের সাম্রাজ্য তৈরি করেছেন। তার সংস্থার অধীনে রয়েছে লুই ভুতোঁ, ট্যাগ, ডোম পেরিনন, ফেন্ডি, ডিওর, টিফিন অ্যান্ড কোং, মার্ক জেকব, ফেন্ডি, সেলিনের মতো ব্রান্ড। গত এপ্রিলেই এলভিএমএইচ প্রথম ইউরোপিয়ান কোম্পানি হয়ে উঠেছিল, যার মার্কেট ভ্যালু বা ৫০০ বিলিয়ন ডলার পার করেছে।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।