সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ইউক্রেনের চেয়ে গাজায় ৬ গুণ বেশি নারী-শিশু নিহত

গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় টানা হামলা করে আসছে ইসরায়েল। নির্বিচারে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশ নারী ও শিশু। গাজা নিহত এই নারী ও শিশুর সংখ্যা রুশ আগ্রাসনে ইউক্রেনে নিহত নারী ও শিশুর চেয়ে ছয়গুণ বেশি। দুই দেশের হতাহতের তথ্য তুলনা করে এই ভয়াবহ চিত্র সামনে নিয়ে এসেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা করে চলেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ২৯ হাজার ৪১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ১২ হাজার ৬৬০ শিশু এবং ৮ হাজার ৫৭০ নারী রয়েছে। এ ছাড়া ৬৯ হাজার ৪৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ শতাংশের বেশি নারী ও শিশু।

 

অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়ার হামলায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১০ হাজার ৫৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১৭ জন, নারী ৩ হাজার ৯৩ জন এবং শিশু ৫৮৭ জন।

 

এই যুদ্ধে আহত হয়েছেন অন্তত ১৯ হাজার ৮৭৫ জন। তাদের মধ্যে ৬ হাজার ৫২৪ জন পুরুষ, ৪ হাজার ৫৪৬ জন নারী এবং এক হাজার ২৯৮ জন শিশু রয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনার অফিসের তথ্য অনুযায়ী, আহতদের এই সংখ্যা আরও অনেক বেশি।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।