সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

রোমে বিমানের ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তবে ফ্লাইটে বিড়ম্বনামুক্ত যাত্রী সেবা নিশ্চিত করার আহ্বান করেছেন তারা।

গত বুধবার ইতালির রোমের একটি রেস্টুরেন্টে বিমানের ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তারা। অনুষ্ঠানে রোম প্রবাসী ব্যবসায়ী, ট্রাভেল এজেন্ট, ইতালি ও ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাসীরা বলেন, বিমান যদি এই রুটে বিড়ম্বনামুক্ত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে পারে, তাহলে এই বিমানের যাত্রীর অভাব হবে না। প্রতিটি ফ্লাইটই যাত্রীভর্তি যাবে।
ইতালি প্রবাসী বাংলাদেশিরা ফের বিমান চালু হাওয়ায় দারুণ খুশি এবং তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন বলেন, প্রবাসীরা দেশের টাকা দেশে রাখতে চান। এজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমানে দেশে যাতায়াত করতে তারা মুখিয়ে আছেন। তবে সেবার মান নির্বিঘ্ন করতে হবে।

ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া গোলাম মোহাম্মদ বলেন, ৯ বছর আগে ২০১৫ সালে রোম ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল রুটটি লাভজনক নয়। কিন্তু আমাদের কাছে রুটটি খুবই জনপ্রিয় ছিল। আমরা প্রবাসীরা যাচাই-বাছাই করে দেখেছি দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রুট বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে যেন এসব কারণে রুট বন্ধ না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, এই রুট নিয়ে আমরা খুবই আশাবাদী। আমাদের কমিউনিটির সবাই বিমানের ফ্লাইটেই চলাচল করব। আশা করি, এটি বিমানের সর্বোচ্চ লাভজনক পদক্ষেপ হবে।

রোম ফ্লাইট নিয়ে এবার যে কোনো প্রকার দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

তিনি বলেন, বিমানে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে রুটটি ফের চালু হয়েছে। তাই সেবার বিষয়টি অবশ্যই অগ্রাধিকার পাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম প্রবাসীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণের অনুরোধ জানান। পাশাপাশি তিনি সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি বলেন, বিমানের সেবা বদলে গেছে। সম্মানিত প্রবাসীদের আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা-রোম কিংবা রোম-ঢাকা রুটে ইতালি প্রবাসীরা আকাশ ভ্রমণে দারুণ অভিজ্ঞতা উপভোগ করবেন। যাত্রী সেবায় ন্যূনতম ছাড় দেওয়া হবে না।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান। এ ছাড়া বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

৯ বছর পর বুধবার (২৭ মার্চ) থেকে ঢাকা-রোম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ফ্লাইট চালু করেছে। উদ্বোধনী ফ্লাইটটি রোমে পৌঁছানোর পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বিমানবন্দরে এসে যাত্রীদের স্বাগত জানান। বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে রোম রুটের ফ্লাইট। রোম থেকে ঢাকা রুটে প্রথম ফ্লাইটে ১১টি বিজনেস ক্লাস সিটে এবং ২৪৩টি ইকোনমিক ক্লাস সিট যাত্রী পূর্ণ হয়।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।