সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে বদলির প্রজ্ঞাপন চান বেসরকারি শিক্ষকরা

পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (২৭ মার্চ) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

‘ইনডেক্সধারী বদলিপ্রত্যাশী ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন করা হয়। এর আগে গত ২২ মার্চ এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বুধবার সকাল ৯টার পরে আন্দোলনকারীরা এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, বৈশ্বিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে সামান্য বেতনে কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয়। তাই বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়া হলে সরকারের কোনো আর্থিক অর্থ মেটাতে হবে না। পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে বদলি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
মানববন্ধনে ইনডেক্সধারী বদলিপ্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি সরোয়ার হোসেন বলেন, সরকার বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। একের পর এক আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় শিক্ষকরা হতাশ। এখন আমাদের সুস্পষ্ট দাবি হলো- পঞ্চম গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপন জারি করে কয়েক লাখ শিক্ষকের বদলির ব্যবস্থা করতে হবে।

পরিষদের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, আমরা মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করি। সেটাও আবার নিজের বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে। এভাবে চাকরি করা খুব কষ্টসাধ্য। কোনো সেক্টরে এমন দুর্বিষহ চাকরিজীবন নেই।

বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়ার দাবি জানান সংগঠনের সব পর্যায়ের নেতারা।

তারা বলেন, বদলির দাবিতে বিভিন্ন সময় শিক্ষকরা মানববন্ধন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সরকার বদলির উদ্যোগ নিলে বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুটি কর্মশালার আয়োজন করেন। কিন্তু দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে বদলির কাজটি থেমে থাকায় শিক্ষকরা চরম হতাশ। তারা মানবিক দিক বিবেচনায় দ্রুত বদলির ব্যবস্থা করতে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানান।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।