সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

প্রভুদের খুশি করার জন্যই ইফতার অনুষ্ঠান বন্ধের নির্দেশ: রিজভী

একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সরকার ছাত্রলীগকে দিয়ে ইফতার অনুষ্ঠানে আক্রমণ করে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার হরণ করছে। ক্ষমতা দখলের পৃষ্ঠপোষক প্রভুদের খুশি করার জন্যই সরকার ইফতার অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচিতে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা হুমায়ূন ইসলামের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইফতার পার্টি করা যাবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ইফতার করা যাবে না। কেন করা যাবে না, সে প্রশ্ন তুলে রিজভী বলেন,‘আপনারা যে যুগ যুগ ধরে করে আসছেন, হঠাৎ এটা মনে পড়ল যে ইফতার অনুষ্ঠান করা যাবে না।’ তিনি আরও বলেন, শুধু এটা করেই তারা থেমে থাকেনি, তারপরে ছাত্রলীগকে দিয়ে ইফতার অনুষ্ঠানে আক্রমণ করাচ্ছে। এটা সিয়াম সাধনার মাস, একটা উৎসবের বিষয়ও আছে। বন্ধুবান্ধব সবাই মিলে ইফতার করতে চায়। এটাও রক্তাক্ত ছাত্রলীগের দ্বারা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশাহারা। সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে প্রচণ্ডভাবে বাড়ছে, এটা তারা টের পাচ্ছে। এ কারণে ছোট কর্মসূচিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করেছে। বিরোধী দলের আন্দোলন-মিছিল দমানোর সরকারি যত সরঞ্জাম আছে, সব নিয়ে হাজির হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।


অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘প্রত্যেকটি জায়গায় সরকারি দলের নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। মন্ত্রীদের ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি-গাড়ি সম্পদ রয়েছে।’ তিনি এ–ও বলেন, ‘ওয়ার্ড পর্যায়ের একজন নেতা এখন শতকোটি টাকার মালিক। জেলা ছাত্রলীগের নেতারাও দুই হাজার কোটি টাকা পাচার করেছে, যা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

 

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।