নানা আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল থেকে প্রভাতফেরি, ফুলেল শ্রদ্ধা ও নানা কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, তিন বাহিনী, কূটনীতিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি, ছায়ানট ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন আলোচনা, কবিতা, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বক্তারা একুশের চেতনায় গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ ও মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান।