সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

অবন্তিকার আত্মহত্যা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন জবি শিক্ষার্থীরা


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জবি ক্যাম্পাস। বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় ছয় দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (১৬ মার্চ) জবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্ল্যাকার্ড হাতে নিয়ে সুষ্ঠু বিচার দাবি করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।
য় দফা দাবিগুলো হলো- অবন্তিকার হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে; অভিযুক্ত দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে; অভিযুক্ত দুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে; ভিক্টিম ব্লেমিং যারা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবন্তিকার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাদী হয়ে মামলা করতে হবে এবং নারী নিপীড়ন সেলকে আরও সক্রিয় করতে হবে।
এসব দাবি পূরণ না হলে আগামী সোমবার (১৮ মার্চ) সকালে উপাচার্যের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (১৫ মার্চ) রাতে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মানকে (আম্মান সিদ্দিকী) দায়ী করে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ অবন্তিকা। এরপর আত্মহত্যা করেন তিনি। এরপর থেকে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। পরে উপাচার্য এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।