সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

তাজিকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমলি রাহমোনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। শুক্রবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের পরিচয়পত্র পেশ করেন তিনি।

এ সময় তাজিকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে তার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে বিরাজমান সুযোগ ও সম্ভাবনাসমূহকে কার্যকরী ও ফলপ্রসূ করতে তিনি দ্বিপাক্ষিক মেকানিজমসমূহকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার ক্ষেত্রে বিশ্বের সব দেশের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি তার সরকারের প্রত্যয় ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ড. ইসলামকে অভিনন্দন জানিয়ে তার কর্মকালীন বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্কে এক নতুন গতির সঞ্চার হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
তাজিকিস্তান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পূর্বে রাষ্ট্রদূত ড. ইসলাম তাজিকিস্তানের শিল্প ও টেকনোলজি মন্ত্রী শের আলি কোবির এবং উপপররাষ্ট্রমন্ত্রী ফারহোদ সেলিমের সঙ্গে বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। উভয় বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অর্জন ও সাফল্যের চিত্র তুলে ধরেন।

বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যকার সাংস্কৃতিক, ধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি এবং পারস্পরিক উন্নয়ন আকাঙ্ক্ষা ও পরিকল্পনার ওপর আলোকপাত করে রাষ্ট্রদূত ড. ইসলাম দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহযোগিতাকে আরও সম্প্রসারিতকরণের লক্ষ্যে তাজিকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিকে উৎসাহিত করতে শিল্প ও টেকনোলজি মন্ত্রীকে অনুরোধ করেন।

তারা উভয়ই বস্ত্র, ঔষধ, কৃষি ও পর্যটন খাতে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তা যথাযথভাবে কাজে লাগানোর ব্যাপারে একমত পোষণ করেন।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।