সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

খিলগাঁও এলাকায় দুটি রেস্তোরাঁ সাময়িক বন্ধ করল রাজউক

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় দুটি রেস্তোরাঁ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত এমনটা করেন। আদালত প্রতিষ্ঠান দুটিকে কাগজপত্র ঠিক করার সময় বেঁধে দেন।

অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে এবং ইমারত বিধিমালা অনুযায়ী ভবন ব্যবহারের ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে রাজউক। আজ বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির পরিচালক (অডিট ও বাজেট) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে চারটি রেস্তোরাঁ পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন ইমারত পরিদর্শক রকিব উদ্দিন। আজ সন্ধ্যায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন,  প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়ে তাদের সময় দেওয়া হয়েছে। বাকি দুটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে সময় বেঁধে দেওয়া হয়েছে।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর পর সরকারি সংস্থাগুলো নিজেদের মতো করে অভিযান চালাচ্ছে। যদিও সংস্থাগুলো বলছে, তারা বছরব্যাপী অভিযান পরিচালনা করে আসছে।


খিলগাঁও এলাকায় অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, কয়েকটি বহুতল ভবন অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে রেস্তোরাঁ ভাড়া দিয়েছে। সেগুলোতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তার বিষয় নিশ্চিত না করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিদর্শনের সময় দেখা গেছে, কিছু কিছু ভবন আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দিয়েছে। এসব ভবনের মালিকদের সতর্ক করা হয়েছে।

 

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।