সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’

বয়স হয়েছিল মোটে ২৮। এ বয়সেই না-ফেরার দেশে চলে গেলেন সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা। ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ২০২২ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। তখন থেকেই চিকিৎসা চলছিল।ফেমিনা বিউটি প্যাগেন্ট তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি শেয়ার করেছে। রিঙ্কি চাকমার ছবি শেয়ার করে তারা লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ফেমিনা মিস ইন্ডিয়া ত্রিপুরা ২০১৭-রিঙ্কি চাকমা মারা গেছেন। রিঙ্কি এমন একটি শক্তি ছিলেন, যাঁর কাজের প্রতি উৎসাহ ছিল প্রবল। ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।’২০২২ সালে প্রথমবারের স্তন ক্যানসার ধরা পড়ে রিঙ্কি চাকমার। এরপর অস্ত্রোপচার হয় তাঁর। কিন্তু তাতেও থামানো যায়নি বিপদ। 

রিঙ্কি চাকমা। ইনস্টাগ্রাম থেকে

ক্যানসার ছড়িয়ে পড়ে তাঁর ফুসফুসে। পরবর্তী সময়ে মস্তিষ্কেও থাবা বসায় এই রোগ। ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কি চাকমার। শেষ দিকে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।

 

 

 

 

 

জানা গেছে, ২২ ফেব্রুয়ারি রিঙ্কি চাকমার অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশনে। তাঁর একটি ফুসফুস কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল।

ক্যানসার চিকিৎসার এই বিপুল খরচ আর বইতে পরেছিলেন না সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আর্থিক সাহায্য প্রার্থনা করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ খেতাব জেতেন রিঙ্কি চাকমা। সে বছর মানুষি ছিল্লার মিস ইন্ডিয়া হয়েছিলেন। পরবর্তী সময়ে মানুষি মিস ওয়ার্ল্ড খেতাবও জয় করেন।


 

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।