দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন
দেশের আট বিভাগের অধস্তন (নিম্ন) আদালতগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ১৩ জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ সংক্রান্ত কমিটি পুনর্গঠন করেছেন। তিনি আটটি বিভাগের জন্য পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন।
একই সঙ্গে কমিটির সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।
বিভাগওয়ারী দায়িত্বপ্রাপ্ত বিচারপতিগণ:
পুনর্গঠিত কমিটির তালিকা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা হলেন:
- বরিশাল বিভাগ: বিচারপতি শেখ মো. জাকির হোসেন।
- রাজশাহী-২ বিভাগ (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ): বিচারপতি মো. হাবিবুল গনি।
- ঢাকা-১ বিভাগ (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল): বিচারপতি জেবিএম হাসান।
- খুলনা-১ বিভাগ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল): বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।
- খুলনা-২ বিভাগ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা): বিচারপতি মো. জাফর আহমেদ।
- ময়মনসিংহ বিভাগ: বিচারপতি রাজিক আল জলিল।
- ঢাকা-২ বিভাগ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর): বিচারপতি ফাতেমা নজীব।