সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

‘সবচেয়ে বড় কাজ নারীদের সামাজিকভাবে মূল্যায়িত করা’

আন্তর্জাতিক নারী দিবসে এবারের মূল প্রতিপাদ্য হলো ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। তবে মানসিক স্বাস্থ্যের বিষয়ে এখনো উল্লেখযোগ্য স্টিগমা (শ্রদ্ধাবোধের অভাব) রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অনেক মানসিক সমস্যার প্রকোপ পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে, নারী মাদকাসক্তরা পুরুষ মাদকাসক্তদের তুলনায় মানসিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

নারীর সমঅধিকার, সমসুযোগ এবং অর্জনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক রোববার (১০ ফেব্রুয়ারি) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মুস্তাকীম বিল্লাহ্ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানা আলগীন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ’৭১ এর বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, অভিনয়শিল্পী এবং সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং মোশাল মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মারিয়া মুমু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর ইকবাল মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মুস্তাকীম বিল্লাহ্ ফারুকী বলেন, সবচেয়ে বড় কাজ নারীদের সামাজিকভাবে মূল্যায়িত করা। সমাজে যারা মাদকাসক্তি চিকিৎসা নিয়ে যারা কাজ করে তারাও প্রত্যেকে এক একজন যোদ্ধা। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসটি নারীদের সংগ্রাম থেকেই শুরু হয়েছে। বিশ্বব্যাপী নারীদের অধিকার আদায়ের চলমান যে আন্দোলন তারই একটি অংশ এই নারী দিবস।
এ সময় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদে নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হওয়ায় ডিএনসি মহাপরিচালক মো. মুস্তাকীম বিল্লাহ ফারুকী এবং এশিয়াভিক্তিক মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে কর্মরত প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ‘ফেডারেশন অব থেরাপিউটিক কমিউনিটি ইন এশিয়া' এর ফিলিপাইনের ম্যানিলাতে জেনারেল অ্যাসেম্বলিতে এক্সিকিটিভ কাউন্সিলের ট্রেজারার নির্বাচিত হওয়ায় ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক এবং সংযোগের (মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক) সভাপতি ইকবাল মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংযোগ নেতৃবৃন্দ ও মিশনের কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বৈজ্ঞানিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ মাদক ব্যবহার প্রতিরোধের জন্য কার্যকর বৈশ্বিক ঘোষণাপত্র তৈরি করেছে। এই বৈশ্বিক ঘোষণাপত্র সকল দেশের জন্য রেডম্যাপ হিসেবে কাজ করতে পারে। ঢাকা আহ্ছানিয়া মিশনের ঘোষণা পত্রটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মুস্তাকীম বিল্লাহ ফারুকীর হাতে হস্তান্তর করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ।

 

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।