সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

আন্তর্জাতিক উপদেষ্টাদের সংবর্ধনা দিল আইইউবিএটি

অধ্যাপক ড. জন রিচার্ডস এবং অধ্যাপক অ্যালেক্স বারলানাডের স্থায়ী বন্ধুত্ব এবং অমূল্য অবদানের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) গত বুধবার (৬ মার্চ) একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন রিচার্ডস এবং এ বারল্যান্ড ইনকর্পোরেটেডের অধ্যাপক অ্যালেক্স বারলানাড শুরু থেকেই আইইউবিএটির আন্তর্জাতিক উপদেষ্টা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রায় তিন দশক ধরে ড. জন এবং অধ্যাপক অ্যালেক্স আইইউবিএটির মানসম্মত শিক্ষার জন্য একাডেমিক, গবেষণা এবং প্রশাসনিক পরামর্শ প্রদান করছেন।

আইইউবিএটি ড. জন রিচার্ডসকে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে এবং তার নামে বৃত্তি ঘোষণা করে।

কয়েক দশক ধরে তাদের নিষ্ঠা এবং অবিচল সমর্থনের জন্য প্রশংসার প্রতীক হিসেবে আইইউবিএটি বাগানের তাজা ফুল দিয়ে ড. জন রিচার্ডস এবং অধ্যাপক অ্যালেক্স বারলানাডকে বরণ করে নেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন ড. মো. শহীদুল্লাহ মিয়াসহ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অভ্যর্থনা অনুষ্ঠানটি কেবল এই দুই বিশিষ্ট অধ্যাপকের অবদান এবং বন্ধুত্বকেই উদযাপন করেনি বরং আইইউবিএটির শিক্ষা কার্যক্রমে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করার জন্য আইইউবিএটির উদ্যোগকে সংজ্ঞায়িত করে এমন স্থায়ী সহযোগিতার ওপরও জোর দেয়।

আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে যাত্রা শুরু করে এটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৩টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আট হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।