ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধে জড়ানো এড়াতে চেষ্টা করেছে, কিন্তু অন্য পক্ষ যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, এখন যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো হামলাকারীদের থামানো।
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই’ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বাঘাই বলেন, পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ-কে দায়িত্ব পালন করে হামলাকারীদের আগ্রাসন বন্ধে বাধ্য করতে হবে এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে।