সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ড. ইউনূসের ঘটনায় ঘনিষ্ঠভাবে নজর রাখছে জাতিসংঘ

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে?  

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি বলতে চাইছি, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা ওই ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। অধ্যাপক ইউনূস তাঁর পুরো কর্মজীবনে জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করছেন। আমি মনে করি, আজ আমরা যে উন্নয়নকাজ করছি, সেখানে তাঁর কাজ বিশেষ ভূমিকা রাখছে।’

 

একই সাংবাদিক অপর এক প্রশ্নে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের ২৫ হাজারের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন ১৩ জন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অল্প কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। তাই আপনি কি অন্য বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাবেন?  

মুখপাত্র ডুজারিক বলেন, ‘আমি মনে করি, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে গিয়ে যাঁরা আটক হয়ে থাকতে পারেন, তাঁদের সবাইকে মুক্তি দেওয়া আহ্বান আমরা জানিয়ে যাব।’

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।