সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

‘দুর্ব্যবহারকারী’ সেই অতিরিক্ত সচিব জাফরিনকে বদলি

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরিনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। সম্প্রতি তার বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করার গুরুতর অভিযোগ ওঠে। ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে লিখিত অভিযোগও করেছেন। এমন প্রেক্ষিতে তাকে রোববার (১০ মার্চ) বদলি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অভিযোগের আবেদনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরিন এবং যুগ্মসচিব ইয়াসমিন বেগমের অবিরত দুর্ব্যবহারে কর্মচারীদের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। এমন অভিযোগ নিয়ে ইতোমধ্যে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। কারণ মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন অভিযোগ করেছেন কর্মচারীরা।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেনের সই করা অভিযোগপত্রে বলা হয়েছে, দুই কর্মকর্তার কারণে সংশ্লিষ্টদের জন্য কর্মপরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। গত এক বছরে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগের বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার সৃষ্টি হয়েছে, যা একদিকে যেমন অগ্রহণযোগ্য তেমনি অপেশাদারত্বের চরম দৃষ্টান্ত। এ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন এবং মন্ত্রিসভা/রিপোর্ট ও রেকর্ড অধিশাখার যুগ্মসচিব ইয়াসমিন বেগম তাদের অধীনস্তদের প্রতি রূঢ় আচরণ করে থাকেন। সামান্য ভুলেও কারও কারও জীবন দুর্বিষহ করছেন তারা। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে নানা ধরনের অগ্রহণযোগ্য আচরণ করলেও বর্তমানে প্রতিমুহূর্তে তাদের এ আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের এরূপ রূঢ় আচরণের ফলে আমরা আতঙ্কে দিন পার করছি। যা দিনে দিনে আমাদের মানসিকভাবে বিপর্যন্ত করে ফেলছে। তাদের এমন অসহিষ্ণু আচরণ, ব্যক্তি আক্রমণ যেমন অপেশাদারত্বের বহিঃপ্রকাশ তেমনি তাদের অযোগ্যতার লক্ষণও বটে।
অভিযোগপত্রে আরও বলা হয়, আমাদের ওপর বিভিন্ন সময় ঘটে যাওয়া বিরূপ আচরণের নমুনা দেখে মনে হচ্ছে যেন আমাদেরকে ‘বস্তি’ কিংবা ‘রাস্তা’ থেকে উঠিয়ে এনে চাকরি দেওয়া হয়েছে। তারা আমাদের ‘ছোটলোকের বংশধর’, ‘কেরানির বাচ্চা’, ‘ক্রিমিনাল’, ‘বেয়াদবের বাচ্চা’ এমন অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য শব্দচয়ন যেন তাদের জন্য নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এ ছাড়া অপ্রয়োজনে ইচ্ছাকৃতভাবে অফিস সময়ের পরে অফিসে আটকে রেখে হেনস্তা করার ঘটনা প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।