সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বৃত্তি পেলেন ঢাবির ৩০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ৪টি বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে ‌‘মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি’ এবং ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে "প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক মাহফুজা খানম, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান। এই বৃত্তি শিক্ষার্থীদের জীবন সংগ্রামে জয়ী হওয়ার পথ দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে আন্তরিক ধন্যবাদ জানান।

‘মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি’ প্রাপ্তরা হলেন, মো. জহির রায়হান, ফাবলিহা ফাইরুজ, আফরিন রহমান মিলি, খন্দকার জিলহজ্জ, আনিকা আফরোজ, এস এম আবরার রশিদ, জান্নাতুল নাঈমা ও মো. আব্দুর রহমান (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স) এবং রিফাতুর রহিম, অথয় জামান, লিয়া তেরেসা কস্তা, সাবিত হাসান সুমন, আতিয়া সানজিদা সুষমা, এসএম মাশরুর আরেফিন অয়ন, তাসনিম নওশিন ফারিহা ও মো. আবদুল্লাহ (উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ)

‘সফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি’ প্রাপ্তরা হলেন সুমিত বিশ্বাস, সুমি আক্তার, সুপ্তজয় বড়ুয়া, রাবেয়া সুলতানা ও মাইশা ফাহমিদা (পদার্থবিজ্ঞান) এবং আব্দুর রহমান মজুমদার, আফিদা নওশিন, শাহরিমা তানজিন অর্নি, তাহসান লুবাবা, আলী মাশরাফ, রুবাইয়াত হাসান শাওন, সুরাইয়া ফেরদৌস, তাসনিম ও হেলাল মোর্শেদ অমিও (আইন)।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।