সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শূরার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ডা. শফিকুর রহমানকে টানা তৃতীয় মেয়াদের জন্য দলের আমির হিসেবে শপথ পড়ানো হয়। উল্লেখ্য, ডা. শফিকুর রহমান বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন। বৈঠকে নায়েবে আমির হিসেবে এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম নির্বাচিত হন এবং মিয়া গোলাম পরওয়ারকে আবারও সেক্রেটারি জেনারেলের দায়িত্ব প্রদান করা হয়।

নবনির্বাচিত এই কমিটিতে নীতিনির্ধারণী পর্যায়ে নারী সদস্য ও পেশাজীবীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং জাতীয় পর্যায়ে ৫৯ জন শূরা সদস্যের মধ্যে ১৭ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া সারাদেশে সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য ১৪টি অঞ্চলে আলাদা পরিচালক মনোনীত করা হয়েছে এবং মাওলানা এটিএম মা’ছুমকে প্রধান করে ৫ সদস্যের একটি শক্তিশালী কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে এবং সংসদের ভেতর ও বাইরে গঠনমূলক ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।