সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত জাহাজের গতিরোধ

সোমালিয়া উপকূলে ছিনতাইকৃত পণ্যবাহী একটি জাহাজের গতিরোধ করেছে ভারতীয় নৌবাহিনী। বর্তমানে এই জাহাজে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ এবং সেখানে কোনো জিম্মি থাকলে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। শনিবার (১৬ মার্চ) দেশটির নৌবাহিনীর এক মুখপাত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

ভারতীয় নৌবাহিনীর গতিরোধ করা জাহাজটির নাম রুয়েন। মাল্টার পতাকাবাহী এই জাহাজটি একটি কার্গো জাহাজ। গত ১৪ ডিসেম্বর এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। এরপর থেকে এই জাহাজ ব্যবহার করে সাগরে জলদস্যুতা করে আসছিল তারা।
গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানায়, চলতি সপ্তাহে সোমালিয়া উপকূলে বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করতে রুয়েন নামের জাহাজটি ব্যবহার করে থাকতে পারেন জলদস্যুরা।
শনিবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, শুক্রবার (১৫ মার্চ) আন্তর্জাতিক জলসীমায় ছিনতাইকৃত জাহাজটি থামাতে গেলে যুদ্ধজাহাজের দিকে গুলি ছুড়ে জলদস্যুরা। এরপর আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও জলদস্যুতা প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় নৌবাহিনী। এ ছাড়া জলদস্যুদের আত্মসমর্পণ করে জাহাজ ও জিম্মি নাগরিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় নৌসেনারা।

গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে মোটা অঙ্কের দাবি করে তারা।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।