সম্প্রতি দি নেগসিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ সংশোধনের মাধ্যমে চেক ডিজঅনার মামলার বিচারিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, এখন থেকে চেকে অর্থের পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে মামলার বিচার করার ক্ষমতা থাকবে মেট্রোপলিটন মেজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট আদালতের। এর ফলে তুলনামূলকভাবে ছোট অঙ্কের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার সুযোগ তৈরি হবে এবং দায়রা আদালতের ওপর চাপ কমবে। তবে চেকে অর্থের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে আগের নিয়ম অনুযায়ী মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ আদালতে বিচার চলবে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংশোধন বিচারপ্রার্থীদের জন্য সুবিধাজনক হবে এবং মামলার জট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি ব্যাংকিং ও আর্থিক লেনদেনে আস্থা বাড়াতে সহায়ক হবে।