সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বিপিএল নিয়ে হাথুরুসিংহের সমালোচনার জবাব দিলেন মুশফিক

বিপিএল এর খেলোয়াড়দের যে আর্থিক সহায়তা দেয়, তাতে এর মান খারাপ হওয়ার কোনো সুযোগ নেই—এমন মনে করেন মুশফিকুর রহিম। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সমালোচনার জবাবে আজ এমন বলেছেন ফরচুন বরিশালের হয়ে খেলা এই উইকেটকিপার-ব্যাটসম্যান। হাথুরুসিংহে ঠিক কোন ‘মর্মে’ এমন বলেছেন, সেটি তাঁকেই জিজ্ঞাসা করতেও বলেন তিনি।

কদিন আগে একটি সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন, বিপিএল দেখার সময় মাঝেমধ্যে তিনি টিভি বন্ধ করে দেন। কিছু খেলোয়াড় ‘কোনো মানেরই’ নন বলেও মন্তব্য করা হাথুরুসিংহে এর পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন।

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুশফিককে। এর উত্তরে শুরুতে তিনি বললেন, ‘প্রথম কথা যদি বলেন ভাই, বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা ভাই আমার মোদ্দাকথা। এখানে (এক মৌসুমে) যে পারিশ্রমিক পায় (খেলোয়াড়েরা), জাতীয় দলে দু-তিন বছর যদি শীর্ষ পর্যায়ের বেতন পান, তাহলে হয়তো (এর সমান) আয় করতে পারবেন। এমনই সরল। এটার মান এত খারাপ হবে, এটা কোন দিক থেকে চিন্তা করেন!’

জয়ের পর মুশফিকুর রহিম

কেন মান খারাপ হবে না, সে ব্যাখ্যাও দিয়েছেন দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচসেরা মুশফিক, ‘কোনো খেলোয়াড়ই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিক্রীত থেকে ঘরে বসে খেলা দেখতে। এটার মান যদি বলেন, অবশ্যই অনেক উঁচুতে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে একটা–দুইটা উইকেট এদিক-ওদিক হয়। রান করাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু সব মিলিয়ে এ বছর অনেক ভালো ছিল। খেলার মানও আগের থেকে ভালো হয়েছে।’

এরপরও কেউ সমালোচনা করে থাকলে কেন করছেন, তা ঠিক বোধগম্য হচ্ছে না মুশফিকের, ‘আমার মনে হয় এটা যাঁরা বলেছেন, তাঁরা কোন মর্মে বলেছেন, তাঁদের গিয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু আমার কাছে মনে হয়, বিপিএলের মান থেকে শুরু করে সবকিছুই উন্নত হচ্ছে।’


 

 

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।