সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ব্যক্তিগত অর্জন নয়, দেশের জন্য খেলি: সাকিব

গত বছর নভেম্বরে ভারতে হওয়া বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সাকিব আল হাসান। দীর্ঘবিরতির পর সেই লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

তবে এবার বদলে গেছে ফরম্যাটে। সফরকারীদের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হবে সাকিবের প্রত্যাবর্তন। এর আগে গত বছর সবশেষ টেস্ট খেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। লম্বা বিরতিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে বিশ্বসেরা অলরাউন্ডার জানান শ্রীলঙ্কার বাংলাদেশের টেস্ট জেতা উচিত।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন সাকিব, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল (ভোগান্তি) করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট (কঠিন)। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

আগামী শনিবার (৩০ মার্চ) শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। লঙ্কান বধে তাকে ঘিরেই রণপরিকল্পনা সাজাবে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ সময় পর টেস্টের প্রত্যাবর্তনে ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন নিজের জন্য নয়, তিনি দেশের জন্য খেলেন।

সাকিব বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’

সবশেষ টেস্ট সাকিব খেলেছেন অধিনায়ক হিসেবে। প্রথমবারের মতো টেস্ট খেলবেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে। অধিনায়ক শান্ত কেমন মনে হচ্ছে, এ প্রশ্বের জবাবে তিনি বলেন, ‘খুবই আর্লি স্টেজ (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর (শান্ত) পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে তাই হোয়াইটওয়াশ এড়ানোর মিশন টাইগারদের।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।