সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

জেল থেকে মুক্ত হয়ে আলভেজের পার্টি

থার্টি ফাস্ট নাইটের পার্টিতে এক নারীকে ধর্ষণের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয় ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। গ্রেপ্তারের ১৪ মাস পর জামিনে কারামুক্ত হন তিনি। এ জন্য জমা দিতে হয় জামানত। জামিনে মুক্ত হয়ে আবারও সেই পার্টি করেছেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার।

স্থানীয় সময় ভোর পর্যন্ত চলে সেই পার্টি। আলভেজের বাড়িতে ফেরার উপলক্ষে আয়োজিত এ পার্টিতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা। পার্টিতে উপস্থিতি থাকা একজন বলেছেন, সেদিন ছিল আলভেজের বাবার জন্মদিন। তাই পার্টিটি রাত থেকে ভোর পর্যন্ত হয়।

এর আগে গত সপ্তাহে দানি আলভেজকে জামিন দেয় বার্সেলোনার আদালত। এরপরও কারাগার থেকে মুক্তি পাচ্ছিলেন না এই ব্রাজিলিয়ান ফুটবলার। কারণ জামিনের শর্ত হিসেবে আদালতে ১০ লাখ ইউরো জমা দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেটি দিতে না পারায় মুক্তি মিলছিল না সাবেক এই ব্রাজিলিয়ান তারকার।
অবশেষে জামিনে মুক্তি পান তিনি। তবে প্রশ্ন উঠেছে এতগুলো টাকা কোথায় পেলেন ব্রাজিলিয়ান তারকা? বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন বলছে, আলভেজের বার্সেলোনার সতীর্থ মেম্পিস ডেপাই তাকে সহায়তা করেছেন।

এর ফলে ডাচ এই ফুটবলারের সহযোগিতায় আটকের ১৪ মাস কারাভোগের পর মুক্ত হলেন দানি আলভেজ। যদিও আর্থিক সংকট না থাকলে আগেই মুক্তি পেতে পারতেন। তবে ৪৩টি ট্রফি জয়ী এই ফুটবলারের আর্থিক সংকটে পড়ার কারণ কিন্তু অনেক।

স্প্যানিশ গণমাধ্যমকে আলভেজের আইনজীবী জানিয়েছে, স্পেনে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর একটিতে কোনো টাকা নেই, অপরটিতে আছে ৫১ হাজার ইউরো। এর মধ্যে ৫০ হাজার ইউরো জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

ব্রাজিলের অ্যাকাউন্টেও একই অবস্থা তার। নিজ দেশেও তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। সব মিলিয়ে জামিনের অর্থ জোগাড়ের মতো অবস্থায় ছিল না আলভেজের। এর আগে বিচারকার্য চলাকালে আদালতের নির্দেশে অভিযোগকারীকে দেড় লাখ ইউরো দেন তিনি।

সেবার ধার নেওয়া হয় নেইমারের বাবার কাছ থেকে। অনেকের ধারণা ছিল জামিনের ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নেইমারের পরিবার। তবে নেইমারের বাবা, নেইমার সিনিয়র স্পষ্ট জানিয়ে দেন, আলভেজ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এ বিষয়ে তিনি বা তার পরিবার আর জড়াবেন না। সব মিলিয়েই বুধবার (২০ মার্চ) জামিন পেলেও জেল ছাড়া পেলেন পরের সপ্তাহের মঙ্গলবার।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাকে দ্রুত গ্রেপ্তার করে বার্সেলোনার পুলিশ। গত মাসে সাড়ে চার বছরের জন্য দণ্ডিত হন তিনি।

রায়ের পর আলভেজের আইনজীবী সাজা মওকুফ চেয়ে আর প্রসিকিউটর ৯ বছরের সাজা চেয়ে আপিল করে। আপিল নিষ্পত্তি পর্যন্ত জামিন পান আলভেজ। এ সময়ে তাকে ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে বার্সেলোনাতে থাকতে বলা হয়।

এ ছাড়া বিচার প্রভাবিত করে এমন কিছু করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তাকে। আর ভুক্তভোগীর কাছ থেকে এক হাজার মিটার দূরে থাকতে বলা হয়েছে আলভেজকে।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।