সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

একশও করতে পারলেন না জ্যোতিরা

শুরুর বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে ২১৪ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া নারী দল। এই লক্ষ্য তাড়া করতে পারলেই রচিত হতো ইতিহাস। তবে দলীয় স্কোর ১০০ পেরোতে পারিনি টাইগ্রেসরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতির দল।

ফলে মিরপুরে ১১৮ রানের বিশাল জয় দিয়ে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজি নারীরা। যদিও লক্ষ্য তাড়া করতে নামার আগেই পরিসংখ্যান বলছিল ভিন্ন কথা। এর আগে ২১০ রানের বেশি তাড়া করে ওয়ানডে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ফলে অজিদের দেওয়া লক্ষ্য সফলভাবে তাড়া করতে পারলে হবে নতুন রেকর্ড।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ফারজানা হক পিংকি। মেগান শুটের ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হন ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান। উইকেটের পেছনে হিলির ক্যাচে পরিণত হন তিনি।বোলিংয়ে এসেই মুর্শিদা খাতুনকে আউট করেন অ্যাশলে গার্ডনার। ২ চারে ২৪ বলে ১০ রান করা বাঁহাতি এ ওপেনার স্লিপে ধরা পড়েন বেথ মুনির হাতে। ২১ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তুললেন ব্যাটাররা।

দ্রুত সাজঘরে ফেরেন শবনম মুস্তারি (১৭), ফাহিমা খাতুন (১), রিতু মনি (১) এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৭)। এদের মধ্যে ফাহিমা, রিতু ও জ্যোতি রান আউট হন। এতে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগ্রেসরা। পরে ২০ রানের শেষ ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের দাপটে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু অ্যালানা কিংয়ের ৩১ বলে ৪৬ রানের ক্যামিও এবং দারুণ ফর্মে থাকা অ্যানাবেল সাদারল্যান্ডের ৭৬ বলে ৫৮ রানে ৭ উইকেটে ২১৩ রান করে অজিরা।

অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েন দুজন। যা অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি। এর আগে এত রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। শেষ পর্যন্ত হয়েও তাই। আগামী রোববার (২৪ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।