সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

রাজনীতিতে আসছেন সানিয়া মির্জা!

শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে বেশ আলোচনায় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। বিশেষ করে তার কার্যক্রম বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। এবার সাবেক এই টেনিস তারকাকে আরও একটি তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

গুঞ্জন রয়েছে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে আসছেন সাবেক টেনিস তারকা। গুঞ্জন রয়েছে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন সানিয়া মির্জা।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বুধবার (২৭ মার্চ) চারটি রাজ্যের লোকসভার প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল কংগ্রেস। গোয়া, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের বেশ কয়েকটি আসনে ঘোষণা করা হয়েছে প্রার্থীর নাম। জল্পনা-কল্পনা চলছে লোকসভার নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন সানিয়া।
দেশটির গণমাধ্যমের তথ্য বলছে, কংগ্রেসেরে দলীয় সূত্রে খবর, হায়দরাবাদের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে টেনিস সুন্দরীর নাম। নেতাদের কাছে তার নাম প্রস্তাব করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন। যিনি সানিয়া মির্জার আত্মীয়।

পারিবারিক সূত্রে বহুদিন ধরে আজহারউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সানিয়া। আর দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত আজহার। গত বছর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। এ রাজ্যে কংগ্রেস সরকার গঠন করলে নির্বাচনে হেরে যান আজহার।

হায়দরাবাদে বাজিমাত করতে ভারতের সফলতম নারী টেনিস তারকার জনপ্রিয়তাকে কাজে লাগানো কথা ভাবছে কংগ্রেস। ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ এই কেন্দ্রটি ওয়াইসিদের দখলে রয়েছে। বর্তমানে সেখানকার নির্বাচিত সদস্য হচ্ছেন এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়াইসি। এরই মধ্যেই ওই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি আর বিআরএস। এ কেন্দ্রে সানিয়া মির্জাকে প্রার্থী করে চমক দেওয়ার কথা ভাবছে কংগ্রেস।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।