সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

সিলেট টেস্ট: শ্রীলঙ্কার ৫ উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের

প্রথম দিনের প্রথম সেশন শেষে: শ্রীলঙ্কা ১ম ইনিংস ৯২/৫

পরিকল্পনাটা টসের সময়ই পরিষ্কার জানিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন। সবুজ ঘাসে মোড়ানো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উইকেটের সুবিধা নিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। অধিনায়কের পরিকল্পনা কাজে লাগানোর কাজটা ছিল পেসারদের।

খালেদ আহমেদের নেতৃত্বে তা ঠিকঠাকভাবেই করতে পেরেছেন বাংলাদেশ দলের পেসাররা। খালেদের ৮ ওভার দীর্ঘ প্রথম স্পেলেই বাংলাদেশ পেয়েছে ৩ উইকেট। শরীফুলও দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে পেয়েছেন ১ উইকেট। এর পাশাপাশি দারুণ ফিল্ডিং এনে দিয়েছে ১টি রান আউটও।উইকেট না পেলেও গতিময় বোলিংয়ে ভীতি ছড়িয়েছেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। বুঝতেই পারছেন, সিলেট টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশই। প্রথম সেশনে স্কোরবোর্ডই তার প্রমাণ—সিলেট টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নভোজ বিরতির আগে ৯২ রানে ৫ উইকেট তুলতে পেরেছে শ্রীলঙ্কা।

নতুন বলে নিজের প্রথম ওভারেই ওপেনার নিশান মাদুস্কাকে (২) ফিরিয়েছেন খালেদ। ফুল লেংথের আউটসুইং ডেলিভারিতে আলগা ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত হন মাদুস্কা। এরপর বেশ কয়েকবার লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট ঘেঁষে গেছে খালেদের বল। কিন্তু খালেদের পরের উইকেটটি এসেছে বাউন্সারে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১২তম ওভারে এবং নিজ স্পেলে ষষ্ঠ ওভারে তিনে নামা কুশল মেন্ডিসকে আউট করেন খালেদ। শরীর বরাবর আসা বাউন্সারে কাট করবেন নাকি ছেড়ে দেবেন, এই দ্বিধায় শেষ পর্যন্ত ব্যাট ছুঁয়ে গালিতে ক্যাচ তোলেন মেন্ডিস (২৬ বলে ১৬ রান)। জাকির হাসান ক্যাচটা ধরেন।খালেদ সেখানেই থামেননি। একই ওভারে দারুণ ছন্দে থাকা ওপেনার দিমুথ করুনারত্নের স্টাম্পও উড়িয়েছেন। রাউন্ড দ্য উইকেট থেকে ভেতরে ঢোকানো বলে করুনারত্নেকে বোল্ড করেন খালেদ। তাঁর দুর্দান্ত ডেলিভারিতে ১ চারে ৩৭ বলে ১৭ রানে থামে করুনারত্নের ইনিংস। আরেক অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনিংসও দীর্ঘ হয়নি।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।