সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

হোয়াইটওয়াশ বাঁচানোর মিশন টাইগারদের

ইনজুরি, জাতীয় নির্বাচন আর চোখের সমস্যা, মূলত এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগের দিন দলের অনুশীলনে যোগ দেন তিনি। স্বাভাকিবভাবে তিনি এখন টাইগারদের মধ্যমনি।

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। গত বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক ছিলেন তিনি। মাঝের এই সময়ে বদলে গেছে অনেক কিছু। টাইগারদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনের প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন সাকিব।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ নিক পোথাস। সাকিবের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা গেছে তাকে।
বৃহস্পতিবার প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার (২৯ মার্চ) ব্যাটিং-বোলিং ব্যাটিং-বোলিং অনুশীলন না করলেও ফিটনেস ও ফিল্ডিং করেছেন তিনি।

লম্বা সময় পর টেস্টে ক্রিকেটে তার ফেরাটা দলকে উজ্জীবিত করছে বলে জানান নিক পোথাস। তিনি বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

বিশ্বকাপে পড়েন ইনজুরিতে। এরপর ভুগছিলেন চোখের সমস্যায়। তবে বিশ্রাম নিয়ে মাঠে ফেরা বিশ্ব অলরাউন্ডারকে পুরোপুরি সুস্থ মনে হয়েছে পোথাসের, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

সাকিব ফেরায় পাল্টাতে হবে দলের সমন্বয়। একাদশে পরিবর্তন আসতে এটা নিশ্চিত। তবে এ নিয়ে সরাসরি কিছু বলেননি পোথাস, ‘আমরা আগামীকাল (শনিবার) সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’

দীর্ঘ বিরতির পর টেস্টে সাকিবের ব্যাটিং কেমন হতে পারে, এ প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘সে যে রকমের পেশাদার ক্রিকেটার, সে জানে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের।’ সিলেটে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন টাইগারদের।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।