সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

পুরোনো পন্তকে এখনই ফিরে পাওয়া নিয়ে সংশয়ে গাভাস্কার

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর থেকেই খেলার বাইরে ঋষভ পন্ত। তবে সফল পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরোপুরি সেরে ওঠার পথে তিনি। ভারতের ২৬ বছর বয়সী উইকেটকিপার–ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ভিডিও–ও পোস্ট করেছেন। সব ঠিক থাকলে আগামী ২২ মার্চ শুরু হতে চলা আইপিএল দিয়ে ফিরবেন পন্ত। দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্বও দেবেন

 

পন্তের ফিরে আসার খবরে তাঁর ভক্তদের মতোই খুশি সুনীল গাভাস্কার। কিন্তু মাঠে ফেরার পরেই তাঁকে চেনা ছন্দে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার। গাভাস্কার মনে করেন, আগের মতো সাবলীলভাবে খেলতে পন্তের আরও সময় লাগবে।

পুনবার্সন প্রক্রিয়া শেষে অনুশীলনে ফিরেছেন ঋষভ পন্তএক্স

 

গাভাস্কার এরপর যোগ করেন, ‘ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং করার ক্ষেত্রেও হাঁটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুরুর দিকে কিপিং না–ও করতে পারে। সম্ভবত আমরা ওকে যেভাবে দেখতে অভ্যস্ত, এখনই সেভাবে দেখতে পাওয়া যাবে না।’

 

চোট থেকে ফিরেই শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় খেলতে নামা যেকোনো ক্রিকেটারের জন্য কঠিন। সেখানে পন্ত তো কোনো রকমে বেঁচে ফেরা ক্রিকেটার। গাড়ি দুর্ঘটনায় তাঁর ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায়। এ ছাড়া মাথা, পিঠ, কবজি ও পায়ে গুরুতর আঘাত পান। কয়েক দফা অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনবার্সন প্রক্রিয়া চলেছে তাঁর। অনুশীলনে ফেরার পর পন্ত কিপিং করেছেন, ক্ষিপ্রতার সঙ্গে কিছু ড্রিলও করেছেন। বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কোনো অস্বস্তি ছাড়াই প্রস্তুতি ম্যাচও খেলেছেন।

সর্বশেষ

1

ঋণ আদায় বিশেষ এক্সিট সংক্রান্ত নীতিমালা।

2

মার্কিন পররাষ্ট্রনীতি ও করদাতাদের ক্ষোভের নতুন প্রতীক

3

ট্রাইব্যুনালের সময় পেরোলেও টাইটেল মামলা করা যাবে?

4

অপ্রমাণিত তালাকে ভরণপোষণ বন্ধ নয়: হাইকোর্ট

5

বানেয়াজুদ্দীন আহমেদ এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ১১ বিএলডি (এডি) ২৩৯

6

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির

7

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই

8

ফিরল তত্ত্বাবধায়ক সরকার

9

চীন-বাংলাদেশ যৌথ ঘোষণায় ‘জাপান-বিরোধী’ কোডশব্দ, উত্তপ্ত কূটনৈতিক মহল

10

Cheque Cases Through Attorney Valid

11

অ্যাটর্নি দিয়ে চেক মামলা: বিধান কী?

12

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

13

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

14

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

15

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

16

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

17

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

18

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

19

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

20

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।