সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

মানুষের হৃদয় থেকে জিয়ার নাম মুছা যাবে না : রিজভী

মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর পান্থপথে ‘সামুরাই কনভেনশন সেন্টারে’ ঢাকা মহানগর উত্তরের ২২, ৩৫, ৩৬ নং ওয়ার্ড এবং শিল্পাঞ্চল থানাধীন ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা প্রত্যক্ষ যুদ্ধ করেননি। শহীদ জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে সম্মুখযুদ্ধ করেছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন। তাই জিয়াউর রহমানকে নিয়ে এতো হিংসা। জিয়াউর রহমানের নামে মিথ্যা কুৎসা রটিয়ে জনগণ থেকে দূরে রাখতে চায়। নিজেদের তৈরি করা ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চাচ্ছেন। কিন্তু সত্যিকারের ইতিহাস থেকে, মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না।
রিজাভী বলেন, আমাদের বাসা এবং কারাগারের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের অনেক সাথী এখন হয়ত কারাগারে ইফতার করছে। সাইফুল আলম নিরবসহ অনেকে কারাগারে ইফতার করছে। আমিনুল হক, আনোয়ার, তুহিন, রাজ্জাক কিছুদিন হয় কারাগার থেকে বের হয়েছেন। আজকে এই বন্দিশালা ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
তিনি বলেন, সরকার ভয় থেকেই নেতাদের গ্রেপ্তার করে। আমিনুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজ জেগে উঠেছে। এটি টের পেয়ে এই সরকার তাকে গ্রেপ্তার করেছে। কতদিন গ্রেপ্তার করে অবৈধ ক্ষমতা দখলে রাখবেন। আপনারা এ দেশটাকে পঁচিয়ে দিয়েছেন। জনগণের টাকা লোপাট করতে সুযোগ করে দিয়েছেন আপনাদের লোককে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আজকে দেশে সুস্থধারার কোনো রাজনীতি নেই। রাজনীতির নামে দেশে চলছে অপরাজনীতি। রাজনৈতিক সহাবস্থান আজ তুলে নেওয়া হয়েছে। দেশের রাজনীতিটাকেই কলুষিত করেছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বরাবরই বিরোধী মত সহ্য করতে পারে না। যখনই তাদের দুর্নীতি ও লুটপাটের কেউ প্রতিবাদ করবে, তার আর রক্ষা নেই- সে যতই সম্মানি লোক হোক না কেন। আজকে আওয়ামী লীগ কৌশলে রাজনীতির প্রতি জনগণের মাঝে অনীহা সৃষ্টি করেছে। মানুষ আজ রাজনীতিকে ভয়ের চোখে দেখে। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ও সম্মান আজ উঠে গেছে। আর এর সবকিছুই আওয়ামী লীগের পরিকল্পনা, দেশকে রাজনীতিশূন্য করার।

মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য তহিরুল ইসলাম তুহিন, এল রহমান, হাজী ইউসুফ, মো. শাহ আলম, আহসান উল্লাহ চৌধুরী হাসান, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক, মোজাম্মেল হক সেলিমসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।