সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, “একুশের প্রথম প্রহরে যেভাবে কিছু নেতা–কর্মী উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, তা অন্য আসনেও ছড়িয়ে পড়তে পারে। পুষ্পস্তবক অর্পণে বাধার বিষয়টি বিএনপি উপেক্ষা করলে তাদের জন্য ভালো হবে না—এটি আমার স্পষ্ট বার্তা।”

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে শুক্রবার গভীর রাতে সরাইল শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে বিএনপির কিছু নেতা–কর্মীর বাধার মুখে তিনি পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি বলে অভিযোগ করেন।

বক্তব্যে রুমিন ফারহানা বলেন, “আমাদের দুর্ভাগ্য, আমরা সবকিছুতেই রাজনীতি করি। যে সরকার ক্ষমতায় আসে, তারা নিজেদের মতো করে ইতিহাস লেখে। ফলে ইতিহাসে কখনো আমরা দেবতা, কখনো ইবলিশ—কিন্তু সাধারণ মানুষের জায়গা কোথাও থাকে না।”

পাঠ্যবইয়ে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস যথাযথভাবে প্রতিফলিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, “সরকার পরিবর্তন হয়েছে বারবার, কিন্তু ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস এখনো যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি। এটি জাতির জন্য দুঃখজনক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।