সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

তাহসীনের কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিজামের দুই কর্মী গুলিবিদ্ধ

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ নিজামউদ্দিনের সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের একপর্যায়ে সকাল ১০টায় নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে মেয়র প্রার্থী নিজামের কর্মী জহিরুল আহমেদ ও তুহিনকে গুলি করেন মহানগর ছাত্রলীগের এক নেতা। আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এই ঘটনায় আহত জহিরুল আহমেদ বলেন, ‘ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে ছিলাম। বাস প্রতীকের মেয়র প্রার্থী তাহসীন বাহারের কর্মী মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করেন।’

ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজামউদ্দিন বলেন, ‘বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহারের কর্মী-সমর্থকেরা ভোট দিতে আসতে দিচ্ছেন না ভোটারদের। বিভিন্ন স্থানে তাঁরা আমার সমর্থকদের ওপর হামলা করেছেন। ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়েছেন আমার কর্মীরা। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’


অভিযোগ অস্বীকার করে বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। আমার নেতা-কর্মীরা কারও ওপর হামলা চালাননি। উল্টো আমার এক কর্মী হাসপাতালে। তাঁকে দেখতে যাচ্ছি।’

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।