সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

সরকার গায়ের জোরে দেশ শাসন করছে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সেজন্য সরকার গায়ের জোরে দেশ শাসন করছে।

শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর ধানমনন্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে ও পরিবারের খোঁজ নিতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান বলেন, সরকার শুধু বিরোধীদলের ওপর নির্যাতন করছে না, তারা এদেশ থেকে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু বিরোধীদলকে জুলুম-নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। আর গায়ের জোরে সরকারের থেকে দেশ শাসন করছে। এটা তো কোনো স্বাভাবিক দেশের বেলায় এধরনের পরিস্থিতি হতে পারে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোনো কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেনো হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোনো শক্তি নাই থাকে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।