সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বিএনপির পর্তুগাল শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পর্তুগাল শাখায় প্রথমবারের মতো কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে আবু ইউসুফ তালুকদারকে আহ্বায়ক ও ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে ৯৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৯৫ সদস্য বিশিষ্ট কমিটির উল্লেখযোগ্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ খালেদ আহমেদ মিনহাজ, মন্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ লিটন কাদেরী, আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, হাকিম মুহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এমকে নাসির, মোহাম্মদ দিলোয়ার আহমেদ রাফি। প্রথম সদস্য অলিউর রহমান চৌধুরী, যুগ্ম সচিব যথাক্রমে আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ প্রমুখ।

নতুন কমিটি নিয়ে নবনির্বাচিত আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, দীর্ঘদিন পরে হলেও পর্তুগাল বিএনপির নেতাদের আশার প্রতিফলন ঘটেছে, ইনশাআল্লাহ আমরা দ্রুতগতিতে পর্তুগালে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব, যে কমিটি হবে ইউরোপ জাতীয়তাবাদের একটি শক্তিশালী ইউনিট।
নবনির্বাচিত সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বলেন, দীর্ঘদিন পর হলেও পর্তুগাল বিএনপির নেতারা অফিসিয়ালি তাদের রাজনৈতিক পরিচয় পেয়েছে। সে জন্য তিনি দলের প্রতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের প্রতি।

তিনি আরও বলেন, দল যে তার ওপর গুরুদায়িত্ব দিয়েছে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পর্তুগালে যথাসময়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন। যে কমিটি বাংলাদেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও আশা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, ইনশাআল্লাহ পর্তুগাল বিএনপিও আগামীতে গনতান্ত্রিকভাবে পরিচালিত হবে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।