সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

আমাদের গণতন্ত্র আমাদের মতো, সংসদে শাহজাহান ওমর

বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতোই হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শাহজাহান ওমর। আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর বলেন, ‘আমাদের গণতন্ত্র আমাদের মতো। আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার টাইপ হবে না...। আমাদের গণতন্ত্র আমেরিকার মতো হবে না, যেখানে ইলেকটোরাল কলেজের ২৭৩টি (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রকৃতপক্ষে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের ২৭০টি প্রয়োজন) ভোট পেলেই হবে। আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না, যেখানে ৫১ শতাংশ ভোট পড়তে হবে। আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতোও হবে না। যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া, যেখানে ডেমোক্রেসির ড’ও নাই; একদলীয় শাসন।’
গত ৩০ নভেম্বর শাহজাহান ওমর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
গতকাল সংসদে শাহজাহান ওমর বলেন, ‘আমরা যে ধরনের মানুষ, যে ধরনের আমাদের কালচার, কাস্টম, সোসাইটি, শিক্ষাদীক্ষা, সে অনুসারেই আমাদের গণতন্ত্র প্রযোজ্য। আমরা যদি আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি... উদাহরণ দেই...আমরা তো ব্রিটিশ না, আমারা তো জাপানিজ না, আমাদের গণতন্ত্র আমাদের মতো হতে হবে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।