সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

‘ভারত পাশে থাকায় নির্বাচনে বড় শক্তিও অশুভ খেলা খেলতে পারেনি’

ভারত পাশে ছিল বলে দুনিয়ার অনেক বড় বড় শক্তি নির্বাচন নিয়ে অশুভ খেলার সাহস পায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা আমাদের মতো করেছি। ভারত এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতরা নির্বাচন নিয়ে যেভাবে ছুটোছুটি করেছে- ভারতকে আমরা সে ভূমিকায় দেখিনি। মূল কথা হলো, ভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে শক্তিশালী দেশগুলো অশুভ খেলার সাহস পায়নি।
সম্মেলনে আগতদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। দাসত্বের শেকড় ভেঙে ফেলতে হবে।

তিনি বলেন, মাসে মাঝে খুবই বিব্রত হই। কিছু কিছু মানুষ রাজনৈতিক পরিচয়ে সনাতন ধর্মীবলম্বীদের সম্পদ দখল, মন্দির ভাঙচুরসহ নানা অপকর্ম করে। স্পর্শকাতর বিষয়ে তারা কষ্ট দেয়। এসব লোকদের রাজনৈতিক পরিচয় থাকলেও তাদের আসল পরিচয় দুর্বৃত্ত। মূলত দুর্বৃত্তরাই হিন্দুদের জমি দখল, মন্দির ভাঙচুর করে। এই দুর্বৃত্তরা অভিন্ন শত্রু। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই। আওয়ামী লীগ সংখ্যালঘুবান্ধব সরকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা আপনাদের পাশে আছি, থাকব। ভয়ের কোনো কারণ নেই।

স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের ব্যাপারে দেশবাসীকে আরও বেশি সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সাংবাদিক বাসুদেব ধর, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব সাংবাদিক সন্তোষ শর্মা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। বিকেল ৩টায় শুরু হবে কাউন্সিল অধিবেশন। সম্মেলনে সারা দেশ ৭৫টি সাংগঠনিক জেলার প্রায় চার হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন।
 

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।