সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না, দ্রব্যমূল্য প্রসঙ্গে নানক

 

আসন্ন পবিত্র রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, যারা বাজারদর নিয়ন্ত্রণে আনছে না, তাদের মনে রাখতে হবে, চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আওয়ামী লীগের আছে।

আজ রোববার সকালে শ্যামলী মাঠের সামনে রোজা উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘রোজায়  সদকা জারি হওয়ার কথা। অথচ যারা উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে, তাদের আমি একটি সতর্কবাণী দিলাম। দলের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ রেহাই পাবে না।’

বাজার সম্পর্কে ধারণা আছে জানিয়ে জাহাঙ্গীর কবির বলেন, ‘কুমিল্লার নিমসার বাজার থেকে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটি ফুলকপি কিনি, সেটি কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট এসে ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেল ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকা। মাঝখানে যে শুভংকরের ফাঁকি, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক ব্যবধান।’


বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছে। প্রধানমন্ত্রী বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন। বারবার কঠিন বার্তা দিচ্ছেন। তারপরও যারা বাজারদর নিয়ন্ত্রণে আনছে না, তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশকে নেতৃত্ব দিচ্ছে। চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আওয়ামী লীগের আছে।

ব্যবসায়ীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, মানুষের নৈতিকতা মানবিকতার কিছু পরিবর্তন হয়ে গেছে। রমজান মাসে বিভিন্ন মুসলিম–অধ্যুষিত দেশে বাজারদর কমে যায়। বাংলাদেশে ব্যবসায়ীরা রোজার মাসে মানুষকে জিম্মি করে বাড়তি উপার্জনের পথ বেছে নেয়।

কান ঝালাপালা হয়ে গেছে
বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে—বিএনপির নেতা মির্জা আব্বাসের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনার পাশে আছে।’

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।